Current date Nov 10, 2026
বাংলাদেশ

শাহজালালে বিমানের জরুরি অবতরণ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

মঙ্গলবার দুপুরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ছেড়ে যাওয়ার ১৮ মিনিট পর বিমানটি অবতরণ করে বলে জানা গেছে।

বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১২টা ২৮ মিনিটে বিমানের ফ্লাইট বিজি-৪৯৩ সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ১২টা ৪৪ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। তবে বিমানটিতে মেজর (বড়) ধরণের কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে সূত্র।

এ ব্যাপারে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজের সঙ্গে একাধিকবার টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল ঘোষণার পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...

Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...