Current date Sep 6, 2026
রাজনীতি

জামিনে মুক্তি পেলেন আমান-আলম

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি লাভ করেন তারা। এ সময় দলীয় নেতা-কর্মীরা বিএনপির এই দুই নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এ তথ্য নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আবদুস সুবহান স্বপন।

গত ২ ফেব্রুয়ারি মহাখালী ডিওএইচএসের একটি বাসা থেকে বিএনপির এই দুই নেতাকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে রমনা থানায় দায়ের হওয়া এক মামলায় গ্রেফতার দেখানো হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...