Current date Sep 7, 2026
বিশ্ব

সৌদি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পেল ইসরায়েল

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা রক্ষার দায়িত্ব হয়েছে ইসরায়েলি এক প্রতিষ্ঠানকে। সৌদি বাদশাহর নতুন এক ফরমান অনুযায়ী ইসরায়েলি কোম্পানি জিফোরএস এর হাতে বিমানবন্দরগুলোর নিরাপত্তার দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। খবর পার্সটুডের।

বিশ্লেষকরা বলছে, ইরানকে মোকাবেলা করতেই মূলত রিয়াদ এ ধরনের পদক্ষেপ নিয়েছে। ওই অঞ্চলে তেহরান ক্রমেই নিজের শক্ত অবস্থান তৈরি করছে যা ইসরায়েল ও সৌদি আরবের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

তবে কাতারের দৈনিক আশ শারকুল আওসাত কিন্তু ভিন্ন কথা বলছে। তারা জানাচ্ছে, দুর্নীতির দায়ে অভিযুক্ত অন্য যুবরাজরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য সৌদি বাদশাহ এ পদক্ষেপ নিয়ে থাকতে পারেন।

তবে ঘটনা যাইহোক না কেন, সৌদি আরবে ক্ষমতার যে দ্বন্দ্ব চলছে তার কারণে সৌদি বাদশাহ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিয়েছেন। এমনকি সৌদি ও ইসরায়েলি কর্মকর্তারা গোপনে মিলিত হচ্ছেন। কিন্তু অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করে কোনো আরব সরকারের নিরাপত্তা বাড়েনি বরং ওই সরকারের পতন ঘটেছে। এক্ষেত্রে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক উদাহরণ হয়ে আছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...