Current date Sep 7, 2026
খেলা

শাস্তি কমলো রাবাদার

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বাজে আচরণের দরুন তিন ডিমেরিট পয়েন্টে কপাল পুড়েছিল কাগিসো রাবাদার। তবে নিজের সাজার বিপক্ষে আপিল করেছিলেন রাবাদা। আর সেই রায়টা এসেছে রাবাদার পক্ষেই। ফলে ডিমেরিট পয়েন্ট কমেছে এই ডানহাতি পেসারের। যার ফলে কেপটাউনে অসিদের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামতে আর কোনো বাধা নেই রাবাদার।

অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে শারীরিক দ্বন্দ্বে জড়িয়ে যাওয়ার কারণে শাস্তি পেয়েছিলেন রাবাদা। সিরিজের দ্বিতীয় টেস্টে পোর্ট এলিজাবেথে ম্যাচ রেফারি জেফ ক্রো তিন ডিমেরিট পয়েন্টের সঙ্গে ম্যাচফির ৫০ শতাংশ জরিমানা করেছিলেন রাবাদাকে।

সেই রায়ের বিপক্ষে আপিল করেছিলেন রাবাদাও। টানা ছয় ঘণ্টার ভিডিও কনফারেন্স শেষে আইসিসির নীতিমালা সম্পর্কিত আপিল কমিশনার মাইকেল হেরন রায় দিয়েছেন রাবাদার পক্ষেই। দুই ডিমেরিট পয়েন্ট তো কমেছেই। সঙ্গে এই পেসারের জরিমানাও কমে এসেছে ২৫ শতাংশে।

লেগ বিফোরের ফাঁদে ফেলে স্মিথকে সাজঘরের পথ দেখিয়ে দিয়ে হঠাৎ অসি অধিনায়ককে ধাক্কাই দিয়ে বসেছিলেন এই তরুণ পেসার। এমন আচরণে রাবাদার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন মাঠে থাকা দুই আম্পায়ার। সে অভিযোগের ভিত্তিতে আইসিসি রাবাদাকে দিয়েছিল দ্বিতীয় স্তরের সাজা। আগে থেকেই পাঁচ ডিমেরিট পয়েন্ট ছিল রাবাদার নামের পাশে। ফলে আট ডিমেরিট পয়েন্ট নিয়ে অসিদের বিপক্ষে সিরিজের বাকি দুই টেস্ট খেলতে পারছেন না এই ডানহাতি পেসার তেমনটা ছিল নিশ্চিতই।

অবশ্য সেই ডিমেরিট পয়েন্ট কমে নেমে এসেছে সাতে। দ্বিতীয় টেস্টে ১১ উইকেট নিয়ে সফরকারীদের কোণঠাসা করে দিয়েছিলেন রাবাদা। দক্ষিণ আফ্রিকার সিরিজে ফেরার ম্যাচের সেরা ক্রিকেটারও ছিলেন এই তরুণ পেসারই। বৃহস্পতিবার অতিথিদের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে কেপটাউনে মাঠে নামবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...