Current date Sep 7, 2026
বিশ্ব

মারা গেল সবশেষ সাদা পুরুষ গণ্ডারটিও

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : একে একে শেষ হয়ে গেল বিশ্বের সাদা গণ্ডারের বংশ। কেনিয়ায় সবশেষ টিকে ছিল একটি সাদা পুরুষ গণ্ডার, যার নাম দেওয়া হয়েছিল ‘সুদান’। এটিও সোমবার মারা গেল, যার বয়স হয়েছিল ৪৫ বছর।

বিরলতম এ প্রজাতির আর দুটি মাত্র নারী গণ্ডার জীবিত রয়েছে। তবে পুরুষ না থাকায় নর্দান হোয়াইট রাইনো নামে গণ্ডারের স্বাভাবিক প্রজননের আশা আর নেই।

কেনিয়ার ওল পেজেতা সংরক্ষিত বনে মারা যায় ‘সুদান’। কয়েকমাস ধরে স্বাস্থ্য খারাপ যাচ্ছিল গণ্ডারটির।

তবে গণ্ডারটি মারা গেলেও এ প্রজাতিটি টিকিয়ে রাখার চেষ্টা করছেন গবেষকরা। তারা আইভিএফ পদ্ধতি ব্যবহার করে জীবিত দুই নারী গণ্ডারের গর্ভধারণের চেষ্টা করে এ প্রজাতিটিকে টিকিয়ে রাখার কথা ভাবছেন।

শিংয়ের জন্য ব্যাপক হারে গণ্ডার হত্যা করে মানুষ। চীনে ওষুধ তৈরিতে এবং ইয়েমেনে বিশেষ ধরনের একটি ছুটির বাট তৈরি করা হয় গণ্ডারের শিং দিয়ে। এ কারণে সাদা গণ্ডার পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...