Current date Sep 6, 2026
আইন-আদালত

‘রাজাকার’ রিয়াজউদ্দিনের মামলার রায় যেকোন দিন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ‘রাজাকার’ রিয়াজউদ্দিন ফকিরের বিরুদ্ধে মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে।

বুধবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।

প্রসিকিউটর ঋষিকেশ সাহা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ওই এলাকায় হত্যা, গণহত্যা, অগ্নিসংয়োগ ও লুটপাটসহ পাঁচ ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আসামিপক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন সৈয়দ মিজানুর রহমান।

২০১৬ সালের ১১ ডিসেম্বর এ মামলায় রিয়াজউদ্দিন ফকির ও তার ভাই ওয়াজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ২০১৫ সালের ১১ আগস্ট গ্রেফতারের পর থেকে রিয়াজউদ্দিন কারাগারে রয়েছেন। আর পলাতক অবস্থায় মারা যান ওয়াজউদ্দিন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...