Current date Sep 7, 2026
বিশ্ব

পুতিনের জয়ে ট্রাম্পের অভিনন্দন

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে চতুর্থবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন।

এর দুই দিন পর মঙ্গলবার ট্রাম্প পুতিনকে ফোন করে কথা বলেন ও অভিনন্দন জানান, খবর বিবিসির।

অস্ত্র প্রতিযোগিতা, ইউক্রেইন ও সিরিয়া নিয়ে আলোচনার জন্য তারা দুজন ‘নিকট ভবিষ্যতে’ মিলিত হতে পারেন বলে এ সময় পুতিনকে জানান ট্রাম্প।

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের মাধ্যমে আরো ছয় বছরের জন্য রাশিয়াকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন পুতিন। বিচারে দোষী সাব্যস্ত হওয়ায় তার প্রধান প্রতিদ্বন্দ্বী আলেক্সি নাভালনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। তাই শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ৭৬ শতাংশেরও বেশি ভোট পেয়ে সহজ জয় পান পুতিন।

পুতিনকে ট্রাম্প বলেছেন, “যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কিন্তু আমাদের যা আছে কাউকে আমরা কখনো তার কাছাকাছি আসতে দিবো না।”

বেশ কয়েকটি বিষয় নিয়ে ট্রাম্প পুতিনের সঙ্গে কথা বললেও সম্প্রতি যে বিষয়টি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর উত্তেজনা দেখা দিয়েছে, কথোপকথনে সে বিষয়টির কোনো উল্লেখ ট্রাম্প করেননি বলে জানিয়েছে বিবিসি।

রাশিয়ার পক্ষত্যাগী গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার কন্যা ইউলিয়া স্ক্রিপালকে ইংল্যান্ডে বিষাক্ত রাসায়নিক প্রয়োগে মস্কো হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ লন্ডনের। এ অভিযোগের জের ধরে লন্ডন-মস্কো পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনাও ঘটেছে। কিন্তু এ নিয়ে পুতিনের সঙ্গে কোনো কথাই বলেলনি ট্রাম্প।

পশ্চিমা নেতাদের মধ্যে প্রথম জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল পুতিনকে শুভেচ্ছা জানান। নির্বাচনে জয়ের একদিন পর সোমবার তিনি পুতিনকে ‘উষ্ণ অভিনন্দন’ জানিয়েছেন বলে খবর।

অন্যান্য পশ্চিমা নেতাদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশন প্রধান জ্য ক্লদ জাঙ্কার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পুতিনকে অভিনন্দন জানিয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...