Current date Jul 3, 2026
Lead Newsবাংলাদেশ

সুবিধা বন্ধ হলেও চ্যালেঞ্জ উতরে যাবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের কারণে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কিছু সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে তিনি আশা করেন, এসব সুযোগ-সুবিধা বন্ধ হলেও বাংলাদেশ এ চ্যালেঞ্জ ভালোভাবে উতরে যাবে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। বিআইআইএসএস মিলনায়তনে ওই সেমিনারের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০২৪ সালে বাংলাদেশ যখন এলডিসি থেকে বের হয়ে যাবে তখন আমাদের তিন ব্ছরের অন্তরীন সময় দেওয়া হবে। এ সময় ইউরোপীয় ইউনিয়নের রপ্তানিতে কোটা ও ডিউটি ফ্রি সুযোগ বন্ধ হবে। এমনকি কিছু কারিগরি সুযোগ সুবিধা যেমন স্কলারশিপ, প্রশিক্ষণের সুযোগও কমে যাবে। হিসেব করে দেখা যায় এতে প্রতিবছর প্রায় দুই দশমিক সাত বিলিয়ন ডলারের রপ্তানি আয় কম হবে। এজন্য রপ্তানিক্ষেত্রে আমাদের বেসরকারি খাতকে অন্যান্য দিকে বিকশিত হতে হবে। বাংলাদেশ এগোচ্ছে। এসব চ্যালেঞ্জের কথা জেনেই আমি আশা করছি পরবর্তী পর্যায়ে বাংলাদেশ এটা ভালোভাবে উৎরে যেতে পারবে। ’

সেমিনারে আরো বক্তব্য রাখেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফেকিটামোয়েলোয়া কাটোয়া ইটোইকামানু, বিশ্ব খাদ্য সংস্থার কান্ট্রি ডিরেক্টর ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্রিস্টা রোডের।

সেমিনারে সভাপতিত্ব করেন বিআইআইএসএসের চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমদ।

Share URL copied
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন,...

Lead Newsবাংলাদেশ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের...