Current date Sep 7, 2026
খেলা

নিজেকেই সেরা দাবি করলেন রোনালদো

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো বলে দিচ্ছেন, ‘আমিই বিশ্বসেরা।’ বছরের সেরা পর্তুগিজ ফুটবলারের পুরস্কার নিতে এসে এমন কথাই বললেন তিনি। রোনালদো বলেন, ‘আমি সব সময় বলি যে, আমিই সেরা এবং সেটা আমি মাঠে প্রমাণও করে যাচ্ছি।’

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের অনুষ্ঠানে সেরা ফুটবলারের পুরস্কার নিতে এসেছিলেন রোনালদো। সঙ্গে ছিলেন বান্ধবী জর্জিনা রদরিগেজ। ২০১৭ সালের সেরা পর্তুগিজ ফুটবলার বেছে নিয়েছেন ফুটবলভক্ত, কোচ, ফুটবলাররা মিলে। একটি বিশেষ বিচারকদের দলও ছিল, যার নেতৃত্বে ছিলেন লুইস ফিগো। এই নিয়ে তৃতীয়বার তাদের দেশের সেরা ফুটবলারকে পুরস্কৃত করল পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তিনবারই সেই পুরস্কার জিতেছেন সিআর সেভেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ম্যাঞ্চেস্টার সিটিতে খেলা বার্নার্দো সিলভা এবং স্পোর্টিং লিসবনের গোলরক্ষক রুই প্যাত্রিসিও। এই দু’জন যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন।

সেরার পুরস্কার হাতে নিয়ে রোনালদো বলেন, ‘দারুণ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সতীর্থদের সঙ্গে এই আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে চাই। ব্যক্তিগত এবং দলহগত, দু’দিক দিয়েই ২০১৭ ছিল আমার এবং রিয়াল মাদ্রিদের জন্য দারুণ সফল একটা বছর। গত বছর পাঁচটা ট্রফি জিতেছে রিয়াল। আমি পঞ্চম ব্যালন ডি’ওর জিতেছি। দ্বিতীয় বার ফিফার বর্ষসেরা হয়েছি। সব মিলিয়ে অসাধারণ একটা বছর কেটেছে।’

বান্ধবী জর্জিনার সামনে এর পরে মজা করে নিজের আরও একটি ‘রেকর্ড’-এর উল্লেখ করেন রোনালদো। বললেন ‘আমি এই পুরস্কার আমার চার সন্তানকে উৎসর্গ করছি। এটাও আর একটা রেকর্ড। তিন মাসে তিন সন্তানের বাবা হওয়া।’ সমালোচকদের এক হাত নিতেও ভুলেননি তিনি। বলে দেন, ‘ওরা যে যা-ই বলুক, আমিই সেরা আর আমিই সেরা থাকব। সেটা আমি বার বার মাঠে প্রমাণ করে দেব। একটা কথা আমি বলি যে, লড়াকু হতে গেলে পর্তুগিজদের মতো লড়াকু হও। আমরা কখনও লড়াই ছেড়ে চলে যাই না।’

২০১৭ সালে ৪৬ ম্যাচে ৪২টি গোল করেছেন পর্তুগিজ তারকা। এ বছরে এখন পর্যন্ত করেছেন ৩৫ ম্যাচে ৩৭ গোল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...