Current date Sep 7, 2026
খেলা

বিশ্বকাপে উঠে বিশেষ বার্তা গেইলের

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : দুবারের বিশ্বচ্যাম্পিয়ন দল, হ্যাটট্রিকও করে ফেলছিল। তবে ভাগ্য সহায় না হওয়ায় শেষ পর্যন্ত তা সাফল্যের মুখ দেখেনি। সেই ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে থাকবে না— এও কি সম্ভব? সেটিই হতে যাচ্ছিল।

তবে এবার মুখ ফিরে চেয়েছেন ক্রিকেট-ঈশ্বর। একপশলা বৃষ্টি নামিয়ে ক্যারিবীয়দের বাঁচিয়ে দিয়েছেন তিনি। বৃষ্টি আইনে স্কটল্যান্ডকে ৫ রানে হারিয়ে ২০১৯ বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন তারা।

এ জয়ে ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে স্থান করে নেয়ায় ভক্তদের বিশেষ বার্তা দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল- নিশ্চিতভাবেই মিশন সফল হয়েছে। বাছাইপর্বের বৈতরণী অতিক্রম করতে আমাদের দীর্ঘ যাত্রা ও প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। যদিও বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতেছি, তবু সবাইকে ধন্যবাদ। কারণ জয় সবসময় জয়ই। আরেকটি বিশ্বকাপে খেলতে পারব বলে আমি আনন্দিত। আমাদের এখন ফিট থাকতে হবে এবং এ দলটি তরুণ। এটিই আমার শেষ বিশ্বকাপ। এ জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

এদিন উইন্ডিজ-স্কটল্যান্ডের সামনে ছিল একই সমীকরণ। জিতলেই চলে যাবে বিশ্বকাপে। এমন হিসাবের ম্যাচে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে ৩২.৫ ওভারে ৫ উইকেটে ১২৫ রান তোলে স্কটল্যান্ড। এর পর বৃষ্টি নামলে আর খেলা গড়ায়নি। ফলে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৫ রানে জিতে যান ক্যারিবীয়রা। দল জিতলেও ফ্লপ ছিলেন গেইল। ইনিংসের প্রথম বলেই সাফিয়ান শরিফের শিকার হয়ে ফেরেন এ বিগ হিটার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...