Current date Nov 10, 2026
বাংলাদেশ

মিরপুরে পুলিশ খুনের আসামি বন্দুকযুদ্ধে নিহত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সেই হাসান নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। হাসানের বিরুদ্ধে ডিবির ইন্সপেক্টর জালাল উদ্দিনকে গুলি করে খুন করার অভিযোগ রয়েছে।

জানা যায়, ঘটনাস্থল থেকে সার্জেন্ট মামুনুর রশীদ ও সার্জেন্ট সোহেল রানার চুরি হওয়া দুইটি পিস্তলসহ ৩টি আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। নিহত হাসানের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাতে পীরেরবাগের একটি বাসায় অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে ইন্সপেক্টর জালাল নিহত হন। ওই ঘটনায় পুলিশ হাসানের স্ত্রী তানিয়াকে গ্রেফতার করে। তানিয়া গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। বলা হয়েছে, ঘটনার দিন তার স্বামী হাসান পুলিশের কাছ থেকে চুরি করা অস্ত্র দিয়ে ইন্সপেক্টর জালালকে গুলি করে।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল ঘোষণার পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...

Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...