Current date Sep 7, 2026
রাজনীতি

যুবলীগের কেন্দ্রীয় নেতা হাশেম রেজার গণসংযোগ ও পথসভা অব্যাহত

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও আমার সংবাদ সম্পাদক হাশেম রেজা গতকাল দর্শনা পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন-আমার সংবাদ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট সমাজ সেবক হাশেম রেজার গণসংযোগ ও পথসভা অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি চুয়াডাঙ্গা-২ নির্বাচনি এলাকার দর্শনা পৌর এলাকাসহ বেগমপুর, তিতুদহ, হাউলী ও কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।

এসব পথসভায় দেশের অন্যতম জাতীয় দৈনিক আমার সংবাদ সম্পাদক দেশের সিনিয়র সাংবাদিক হাশেম রেজা বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের সকল প্রকারের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা এমন একটি দল করি যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আর এ দলের নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ডাকে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদের আত্মত্যাগের বিনিময়ে যে অমূল্য স্বাধীনতা আমরা পেয়েছি সেটির মর্যাদা সমুন্নত রাখতে হবে। বাংলার ঘরে ঘরে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তৈরি করতে হবে।

বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো দেশবাসীর ভালোবাসা নিয়ে এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া প্রয়োজন। হাশেম রেজা এ সময় বিভিন্ন স্থানে দেওয়া তার বক্তব্যে আরো বলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সকল স্কুল-কলেজ রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ অবকাঠামোগত উন্নয়নসহ সকল ধরনের উন্নয়ন কর্মকাণ্ড সূচারুভাবে সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিকতর জনপ্রিয়, সৎ ও যোগ্য প্রার্থীকে আগামী নির্বাচনে মনোনয়ন দেবেন।

জননেতা হাশেম রেজা বলেন, আগেও বলেছি এখনো বলছি আমি কিছু পেতে নয় আপনাদের কিছু দিতে এসেছি। এলাকাবাসীর ভালোবাসায় ও পরম করুণাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবাণীতে আমি এই বয়সে অনেক কিছু পেয়েছি, এবার দলের ও আমার এলাকাবাসীর জন্য কিছু করতে চাই। আমি সঠিক নিয়ত ও নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এ ক্ষেত্রে আমি আপনাদের সমর্থন, সহযোগিতা ও আরো ভালোবাসা চাই। বিনিময়ে আমি আপনাদের নিরাপত্তা, উন্নয়ন ও শান্তি সুখ সমৃদ্ধি দেব।

জননেতা হাশেম রেজা এদিন বিকাল ৪টায় দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছীর তার বাসভবন সংলগ্ন দলীয় অফিস থেকে বেরিয়ে প্রথমে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর, দর্শনা হল্ট রেলস্টেশন, সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্তগ্রাম, বটতলাবাজার, হিজলগাড়ী বাজার, নিহালপুর, বোয়ালিয়া, কুন্দিপুর, দামুড়হুদা উপজেলার জয়রামপুর, লোকনাথপুর, কাদিপুর, রঘুনাথপুর, সুবলপুর, বাঘাডাঙ্গা, কার্পাসডাঙ্গা বাজার প্রভৃতি স্থানে একাধিক পথসভাসহ ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগের একপর্যায়ে জননেতা হাশেম রেজা নেহালপুরে পৌঁছলে সেখানে তার একনিষ্ঠ ভক্ত ও কর্মী স্বপন কুমার তাকে ফুলের মালা পরিয়ে ওই এলাকাবাসীর পক্ষে তাদের নেতাকে অভিনন্দিত করেন।

এসময় তার সাথে ছিলেন, দামুড়হুদার হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মন্ডল, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, সালাহউদ্দীন, শাহবুদ্দীন, জিল্লুর রহমান মধু, ছাত্রলীগ নেতা রাসেল রেজা রিমু, এইচএম হাকিম, রিপন, রঞ্জু, লিটনসহ অসংখ্য নেতাকর্মী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...