Current date Sep 7, 2026
বাংলাদেশ

জয়নুল-খোকন আবারও সুপ্রিম কোর্ট বারের নেতৃত্বে

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০১৮-১৯) নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছেন বিএনপি-জামায়াতপন্থীরা।

সভাপতি পদে এবারও নির্বাচিত হয়েছেন জয়নুল আবেদীন। তিনি ২ হাজার ৩৬৯ টি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী উসুফ হোসেন হুমায়ুন পেয়েছেন ২ হাজার ৩১৫ ভোট।

সম্পাদক পদে আবারও নির্বাচিত হযেছেন এ এম মাহবুব উদ্দিন খোকন। ২ হাজার ৬১৬ ভোট পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী শেখ মো. মোরশেদ পেয়েছেন ২ হাজার ১৭৫ ভোট।

শুক্রবার সকাল আটটার দিকে নির্বাচন উপকমিটির আহ্বায়ক এ ওয়াই মসিউজ্জামান সমিতির দক্ষিণ হলে এই ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক পদে শেখ মো. মোরশেদকে সমর্থন দেয় আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা হিসেবে পরিচিত)।

এছাড়া সভাপতি পদে আইনজীবী জয়নুল আবেদীন (বর্তমান সভাপতি) ও সম্পাদক পদে এ এম মাহবুব উদ্দিন খোকনকে (বর্তমান সম্পাদক) সমর্থন করে বিএনপি ও জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল হিসেবে পরিচিত)।

এ ওয়াই মসিউজ্জামান জানান, শান্তিপূর্ণ পরিবেশে দুই দিনের নির্বাচনে প্রায় ৪ হাজার ৮৬৫ ভোট পড়ে। ভোটারসংখ্যা ছিল ৬ হাজার ১৫২।

সহসভাপতির দুটি পদে জয় পেয়েছেন নীল প্যানেলের প্রার্থী মো. গোলাম মোস্তফা ও মো. গোলাম রহমান ভূঁইয়া। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নীল প্যানেলের প্রার্থী নাসরিন আক্তার।

সহসম্পাদকের দুটি পদের মধ্যে একটি পেয়েছেন নীল প্যানেলের প্রার্থী কাজী মোহাম্মদ জয়নাল আবেদীন। অপরটি পেয়েছেন সাদা প্যানেলের মো. আবদুর রাজ্জাক।

সাতটি সদস্য পদের মধ্যে তিনটি পেয়েছেন সাদা প্যানেলের প্রার্থী আশরাফুল হাদী, শাহানা পারভীন ও শেখ মো. মাজু মিয়া। অপর চারটি পদ পেয়েছেন নীল প্যানেলের প্রার্থী মাহফুজ বিন ইউসুফ, মো. আহসান উল্লাহ, মো. শফিউল আলম মাহমুদ ও মো. মেহেদি হাসান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনের নির্বাচন বৃহস্পতিবার শেষ হয়। দুই দিনই ভোট গ্রহণ চলে সকাল ১০টা থেকে দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...