Current date Sep 7, 2026
বিশ্ব

ট্রাম্পের প্রধান আইনজীবীর পদত্যাগ

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে কাজ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনি দলের প্রধান কর্মকর্তা জন ডাউড পদত্যাগ করেছেন।

মার্কিন মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে, ডাউড অভিযোগ করেছেন যে ট্রাম্প দিন দিন তার দেয়া উপদেশ উপেক্ষার মাত্রা বাড়িয়েছেন। ফলে তার পক্ষে দায়িত্ব পালন করা অনেক কঠিন হয়ে গেছে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডাউড বলেন, ‘আমি প্রেসিডেন্টকে ভালোবাসি এবং তাকে শুভকামনা জানাই।’

বিবৃতিতে ডাউড আরো বলেন, ‘এই তদন্ত শেষ হওয়া উচিত। আর এটা প্রেসিডেন্টের নয়, আমার নিজস্ব বক্তব্য।’

নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্ত করা হোয়াইট হাউসের বিশেষ পরামর্শক রবার্ট মুলারের দলের জিজ্ঞাসাবাদের জন্য ট্রাম্প তাদের মুখোমুখি হবেন কি না সেই নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলো প্রেসিডেন্টপন্থি আইনজীবীরা।

ধারণা করা হচ্ছে, ট্রাম্প বিশ্বাস করতে শুরু করেছেন মুলারকে মোকাবেলা করার মতো সক্ষমতা ডাউডের নেই। তবে তার পদত্যাগের পর এই দলের নেতৃত্ব কে দেবেন সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।-বিবিসি

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...