Current date Nov 10, 2026
বাংলাদেশ

ফিরিয়ে আনা হলো বাকি তিনজনের মরদেহ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত বাকি তিনজনের মরদেহও দেশে পৌঁছেছে। ডিএনএ পরীক্ষার পর শনাক্ত হওয়া নজরুল ইসলাম, মোল্লা আলিফুজ্জামান ও পিয়াস রায়ের মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে নেপাল থেকে দেশে আনা হয়। গতকাল বিকাল সোয়া ৪টায় মরদেহগুলো নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় চার ক্রুসহ মোট ৫১ জন নিহত হন। এর মধ্যে ২৬ জন বাংলাদেশী। ২৩ বাংলাদেশীর মরদেহ গত সোমবার দেশে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি তিনজন নজরুল ইসলাম, মোল্লা আলিফুজ্জামান ও পিয়াস রায়ের মরদেহ শনাক্ত না হওয়ায় সেগুলোর ডিএনএ পরীক্ষার প্রয়োজন পড়ে। ডিএনএর মাধ্যমে শনাক্ত হওয়ার পর গতকাল মরদেহগুলো দেশে আনা হয়।

গতকাল বিকাল সাড়ে ৫টার মধ্যে সবগুলো মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল। তিনি বলেন, এর আগে আমরা ২৩ জনের মরদেহ গ্রহণ করেছিলাম। আজকে (গতকাল) আরো তিনটি মরদেহ গ্রহণ করলাম। নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।

দুর্ঘটনার তদন্ত প্রসঙ্গে শাহজাহান কামাল বলেন, দুর্ঘটনার পরদিন নেপালে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী, সামরিক বাহিনীর প্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। এত বড় দুর্ঘটনার জন্য তাদের এয়ারপোর্ট কর্তৃপক্ষ দায়ী, তা বলে এসেছি। তারা জানিয়েছেন, ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ শেষে ঘটনার তদন্ত প্রতিবেদন দেয়া হবে।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল ঘোষণার পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...

Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...