Current date Sep 7, 2026
রাজনীতি

‘বিএনপি-আ.লীগের তফাৎ হবে ৭৫ শতাংশ’

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দেশের জনমতের প্রতিফলন দেখছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ বলছেন, সুপ্রিম কোর্ট বার নির্বাচনের মতো পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু হলে বিএনপি জোট ও আওয়ামী লীগ জোটের আসন তফাৎ হবে ৭৫ শতাংশ।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জিয়া নাগরিক ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে মওদুদ আহমদ এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রসঙ্গত সুপ্রিম আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০ পদে জয়ী হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জিতেছে মাত্র ৪টি পদে।

মওদুদ আহমদ বলেন, সরকারের অত্যন্ত প্রভাবশালী নেতারা চেষ্টা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের হাওয়া উল্টোতে এবং জয়লাভ করতে। কিন্তু তারপরও তাঁরা পারেননি। এই নির্বাচনটি বিএনপি ও আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মওদুদ বলেন, গণতন্ত্র ছাড়া সত্যিকারের উন্নয়ন সম্ভব না। দেশে গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই। এ অবস্থায় দেশকে উন্নয়নশীল দেশের তকমা অর্থহীন। তাঁর দাবি বিএনপি ক্ষমতায় থাকলে আরও ৭ / ৮ বছর আগেই দেশ উন্নয়নশীল দেশের স্বীকৃত পেত।

মওদুদ আরও বলেন, সরকার সমঝোতায় না আসলে রাজপথে কঠোর আন্দোলন ছাড়া বিএনপির সামনে আর কোনো বিকল্প থাকবে না।

প্রতিবাদ কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও আয়োজক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...