Current date Nov 10, 2026
বাংলাদেশ

স্বামীর পাশেই শায়িত হলেন আফসানা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ইউএস বাংলার পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। স্বামী ক্যাপ্টেন আবিদ সুলতানের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত করা হয়েছে তাকে। আজ রাত ৭টায় বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এরআগে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় আবিদ-আফসানা দম্পতির একমাত্র সন্তান তামজিদ বিন সুলতান মাহি ও পরিবারের অন্যান্য সদস্যরাসহ স্থানীয় বসিন্দা উপস্থিত ছিলেন।

এরআগে সকাল সাড়ে ৯টার দিকে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফসানা। প্লেন দুর্ঘটনায় আবিদ সুলতানের মৃত্যুর পর তার শোকে গত ১৮ মার্চ অসুস্থ হয়ে পড়েন তিনি, তারপর থেকে আফসানা এই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল ঘোষণার পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...

Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...