Current date Sep 6, 2026
রাজনীতি

জাতীয় পার্টির মহাসমাবেশ, মঞ্চে এরশাদ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের বছরে নিজেদের শক্তি ও সামর্থ্যের বিষয়টি জানান দিতে আজ শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। এ সমাবেশে যোগ দিতে সকাল থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দীমুখী হয়েছেন দলের নেতাকর্মীরা। এরই মধ্যেই সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এ মহাসমাবেশ থেকে আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন, দেবেন রাজনীতিতে নতুন বার্তা। মঞ্চ থেকে মিছিলকারীদের অর্ভ্যথনা জানানো হচ্ছে।

সমাবেশে যে কোনো ধরনের নাশকতা না ঘটে এ জন্য নেওয়া হয়েছে বাড়তি পদক্ষেপ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জাতীয় পার্টির একাধিক নিজস্ব টিম নিরাপত্তার বিষয়টি দেখভাল করছে। এ ছাড়া প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা নেতা-কর্মীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় তা দেখভাল করার জন্যও একাধিক টিম গঠন করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...