Current date Sep 6, 2026
শিক্ষা

ঢাবিতে ছাত্রলীগের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ফের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। শুক্রবার হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেলের কক্ষে তাদের মারধর করা হয় বলে জানা গেছে।

ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আহমেদ রকি ও একই বর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ফয়সাল উদ্দিন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জানা গেছে, ভুক্তভোগী দুই শিক্ষার্থী নোয়াখালী ও চট্টগ্রামের বন্ধুদের সঙ্গে চলাফেরা করতেন। এটাকে ফকির রাসেলের অনুসারী কয়েকজন আঞ্চলিক কোরাম করছে বলে অভিযোগ করে। পরে তাদের হল সভাপতি ফকির আহমেদ রাসেলের রুমে নিয়ে স্ট্যাম্প ও রড দিয়ে মারধর করে শামছের তাব্রীজ প্রান্ত (পরিবেশ বিষয়ক সম্পাদক), মাজহারুল ইসলাম তামীম (দফতর সম্পাদক), আরিফুল ইসলাম (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), শেখ আরিফিন ইমরোজ (গণযোগাযোগ বিষয়ক সম্পাদক)। এরা সবাই হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল আহমেদের অনুসারী বলে জানা গেছে।

মারধরের বিষয়টি অস্বীকার করে ফকির রাসেল আহমেদ বলেন, এমন ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। তবে কেউ যদি কোনো শিক্ষার্থীকে মারধর করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, আমি এ বিষয়ে জানি না। ঘটনা জেনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। তবে এ ব্যাপারে হল প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...