Current date Sep 7, 2026
খেলা

২০১৪ সালের তুলনায় এবারের ব্রাজিল দলটি দুই ধাপ উপরে

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ২০১৪ সালের বিশ্বকাপে ঘরের মাঠে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছিল ব্রাজিল। বিশ্বকাপের ইতিহাসে এত বড় হারের লজ্জা থেকে বেরিয়ে এসে মানসিকভাবে নিজেদের শক্তিশালী করার চ্যালেঞ্জে বেশ ভালভাবেই উতরে গেছে সেলেসাওরা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে সবার আগে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে তিতের দল। আর তারই ধারাবাহিকতায় জার্মান তারকা মিডফিল্ডার টনি ক্রুস বলতে বাধ্য হয়েছেন, গতবারের তুলনায় এবারের ব্রাজিল দলটি অন্তত দুই ধাপ উপরে রয়েছে।

চার বছর আগে ব্রাজিলের বেলো হরাইজোনটের সেমিফাইনালে ক্রুস দুই গোল করেছিলেন। যদিও ইনজুরির কারণে সেই ম্যাচে ছিলেন না তারকা ফরোয়ার্ড নেইমার। ম্যাচ শুরুর ৩০ মিনিটের মধ্যেই নাটকীয় ৫ গোলে পিছিয়ে পড়ে পুরো স্টেডিয়াম হতবাক হয়ে গিয়েছিল। রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বর্তমানে অংশগ্রহণকারী দলগুলো ছাড়াও বিশ্বের বেশীরভাগ দেশই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নিয়ে ব্যস্ত রয়েছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। কিন্তু সেই ম্যাচে ২০১৪ সালের কোনো পুনরাবৃত্তি হবেনা বলেই বিশ্বাস করেন ক্রুস। তিনি বলেন, ‘এখনকার দলটি অনেক বেশী সংঘবদ্ধ। এই দলে বেশ কয়েকজন ভাল খেলোয়াড় রয়েছে। রিয়াল মাদ্রিদের আমার সতীর্থ কাসেমিরো দারুন ছন্দে রয়েছে। একটি দল হিসেবে এই মুহূর্তে ব্রাজিল অসাধারণ খেলছে। অবশ্যই বিশ্বকাপে ব্রাজিল অন্যতম ফেবারিট দল।’

শুক্রবার মস্কোতে এবারের বিশ্বকাপের স্বাগতিক রাশিয়াকে ৩-০ গোলে পরাজিত করে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ব্রাজিল। মঙ্গলবার পরবর্তী ম্যাচে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিক জার্মানির মোকাবেলা করবে তিতের দল। কিন্তু ইনজুরির কারণে এবারও দলে নেই নেইমার। নেইমার বিহীন দলটি শুক্রবার রাশিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে মিরান্ডা, পলিনহো ও ফিলিপ কুতিনহোর গোলে মস্কোর লুজিনকি স্টেডিয়ামে জয় তুলে নেয়। এই স্টেডিয়ামেই আগামী ১৫ জুলাই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। এদিকে জার্মানী ডাসেলডর্ফে স্পেনের সাথে ১-১ গোলে ড্র করে তাদের অপরাজিত থাকার রেকর্ড ২২’এ নিয়ে গেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...