Current date Sep 7, 2026
খেলা

বল টেম্পারিংয়ের অভিযোগে স্মিথের অধিনায়কত্ব কেড়ে নেয়ার নির্দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের অধিনায়কত্ব কেড়ে নেয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। রবিবার সরকারের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাকে (সিএ) এই নির্দেশ পাঠানো হয়।

কেপটাউনের বল টেম্পারিংয়ের এই ঘটনাকে ‘অত্যন্ত হতাশাজনক’ বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।

এছাড়া বল টেম্পারিংয়ের অভিযোগ উঠার পর অস্ট্রেলিয়ান স্পোর্টস কমিশনের (এএসসি) সভাপতি জন উইলি ও প্রধান নির্বাহী কেট পামার সরকারের সাথে একমত হয়ে হয়ে ক্রিকেট দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।

তারা জানায়, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড সব খেলাতেই প্রতারণা নিষিদ্ধ করেছে। তারা আরও মনে করে যে অস্ট্রেলিয়া দল বা অ্যাথলেটরা দেশের প্রতিনিধিত্ব করার সময় সব সময় ন্যায়পরায়ণতা প্রদর্শন করবে।

এছাড়া কেপটাউনে বল ট্যাম্পারিং নিয়ে সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানান, অস্ট্রেলিয়া জাতীয় দলে বল ট্যাম্পারিংয়ে দায়ী সবার বিপক্ষেই ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, কেপটাউন টেস্টের তৃতীয় দিনে ফিল্ডার ব্যানক্রফটকে কিছু দিয়ে বল ঘষতে দেখা যায়। এই ভিডিওচিত্রটি ক্যামেরায় ধরা পড়ে এবং মাঠের বড় স্ক্রিনে সম্প্রচারিত হয়। এর সাথে সাথেই শুরু হয় বিতর্কের। দিনশেষে কেমেরন ব্যানক্রফট ও অজি অধিনায়ক স্মিথ দুজনেই এই অভিযোগটি স্বীকার করেন।

তারা জানান, সিরিজ জিততে এই টেস্টটি ছিল অনেক গুরুত্বপূর্ণ। যার কারণে জেতার জন্য মরিয়া হয়ে বল টেম্পারিংয়ের সিদ্ধান্তটি দলীয় ভাবে নেওয়া হয়।

নিজেদের এই কর্মকাণ্ডের বিষয়টি নিয়ে অধিনায়ক স্মিথ বলেন, লাঞ্চের সময় আমরা টেম্পারিং নিয়ে কথা বলেছিলাম। তবে যা হয়েছে, তা নিয়ে আমি দুঃখিত। আমার এবং দলের সততা নিয়ে এটি প্রশ্নবিদ্ধ হয়েছে। খেলার চেতনার সাথে এটি কখনো যায় না। অবশ্যই এটা করা আমাদের উচিত হয়নি। আমার নেতৃত্বে এমন কাজ আর কোনদিন হবে না।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...