Current date Sep 7, 2026
বিশ্ব

খাজা মঈনুদ্দিন চিশচির দরগায় সোনিয়া-রাহুলের চাদর

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : আজমীর শরীফে খাজা মঈনুদ্দিন চিশচি (রহ.) দরগায় চাদর চড়ালেন ভারতের রাজনৈতিক জোট ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) চেয়ারপার্সন ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং তার ছেলে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। রবিবার সোনিয়া ও রাহুল-উভয়েই কংগ্রেসের এক প্রতিনিধি দলের হাতে এই চাদর তুলে দেন।

পরে দেশজুড়ে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রাখার বার্তা দিয়ে মা ও ছেলে দুইজনেই জানান, ‘আজমীর শরীফ দরগা ভারতের ধর্ম নিরপেক্ষতার প্রতীক, যেখানে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকল প্রকার মানুষ প্রার্থনা জানায়’।

ভারতের রাজস্থানের রাজধানী জয়পুর থেকে ১৪৫ কিলোমিটার দূরত্বে রয়েছে আজমীর শরীফ। শহরের ঠিক মাঝখানে পাঁচিল ঘেরা দরগায় রয়েছে সুফি সাধক মঈনুদ্দিন চিশচি (রহ.) মার্বেল মোড়া সমাধি। আর এই সমাধিতে চাদর চড়াতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, শীর্ষ রাজনীতিবিদ, কূটনীতিক থেকে শুরু করে সেলিব্রিটিসহ বিভিন্ন ক্ষেত্রে পেশাজীবীরা ও সাধারণ মানুষ ভিড় জমান চিশচির দরগায়। শুধু মুসলিমরা নয়, হিন্দুসহ অন্যান্য ধর্মাবলম্বীরাও প্রার্থনা জানাতে আসেন এখানে। সমাধির সামনে দাঁড়িয়ে নিজেদের মনের কামানা পূরণ করার দোয়া চান।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ১১৪২ খ্রিস্টাব্দে ইরানে জন্মগ্রহণ করেন হযরত খাজা মঈনুদ্দিন হাসান চিশচি (রহ.)। সুফিবাদের বার্তা গোটা দুনিয়ায় ছড়িয়ে দিতে তিনি তাঁর নিজের দেশ ইরান থেকে অন্য দেশে যাত্রা শুরু করেন। আর ভারতে এসে পাকাপাকিভাবে আজমীরে থেকে যান তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...