Current date Sep 7, 2026
বিশ্ব

নিখোঁজ ৬৯: রাশিয়ায় শপিংমলে অগ্নিকাণ্ডে ৩৭ জন নিহত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৩ জনের আহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এদিকে, এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৬৯ জন যার মধ্যে ৪১ জনই শিশু।

স্থানীয় সময় রবিবার রাত ১০টার দিকে সাইবেরিয়ান শহর কেমারোভের উইন্টার চেরি নামের একটি ভবনের চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৩ হাজার ৬০০ কিলোমিটার পূর্বে অবস্থিত কেমারোভ।

জানা গেছে, রাশিয়ার অন্যতম কয়লা উৎপাদনকারী এই শহরের উইন্টার চেরি কমপ্লেক্স ভবনের সিনেমা হল ও বিনোদন কমপ্লেক্সের অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর মিনেমা হল থেকে ১৩ জনের মরদেহ ও ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়াও ২০০ জনকে বের করে আনা হয়েছে। কিন্তু অতিরিক্ত ধোঁয়ার কারণে অনেক নারী ও শিশু আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ডের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে দেখা যায়, মানুষ বাঁচার জন্য ভবনের জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ছে।

এ ব্যাপারে কেমেরোভোর এলাকার জরুরি বিভাগের উপ-প্রধান ইয়েভজি ডেইডুকিন বলেন, আগুন প্রায় ১৫শ’ বর্গমিটার জুড়ে ছড়িয়ে পড়ে।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তবে এরই মধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে রাশিয়া কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৩ সালে শপিং সেন্টারটি চালু হয়। জনপ্রিয় এই শপিং সেন্টারে চিড়িয়াখানাও রয়েছে। যেখানে গিনিপিগ, ছাগল, বিড়ালসহ নানা পশু রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...