Current date Sep 7, 2026
বিশ্ব

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা : নিহত ১

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তির দিন রবিবার চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলায় মিসরীয় এক নাগরিক নিহত ও আরো দু জন আহত হয়েছেন।

সৌদি সেনাবাহিনী বলছে, রবিবার ইয়েমেনের বিদ্রোহীদের ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সি বলছে, সাতটি ক্ষেপণাস্ত্রই সফলভাবে ভূপাতিত করার পর ধ্বংস করা হয়েছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালকি বলেছেন, ‘রিয়াদের দিকে ধেয়ে আসছিল তিনটি প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র। এছাড়া আসির প্রদেশের খামিস মুশাইতের দিকে একটি, নাজরান প্রদেশের দিকে একটি ও জিজান প্রদেশের দিকে দুটি।’

ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সময় গুলির বিভিন্ন অংশ শহরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আল মালকি বলছেন, কাছের একটি আবাসিক এলাকার ওপর উড়তে থাকা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সময় মিসরীয় এক নাগরিক নিহত হয়েছেন।

ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সময় বিভিন্ন স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেননি ওই মুখপাত্র।

সৌদির এই মুখপাত্র বলেন, এই আগ্রাসন ও হুথি বিদ্রোহীদের বিক্ষিপ্ত হামলা প্রমাণ করেছে যে, ইরানি শাসকগোষ্ঠী হুথিদের অস্ত্র দিয়ে সমর্থন অব্যাহত রয়েছে। ইয়েমেনের এই হামলা সৌদি আরবের পাশাপাশি এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...