Current date Sep 7, 2026
বিশ্ব

পাকিস্তানের ৭ কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও নীতিগত স্বার্থের ক্ষেত্রে মারাত্মক হুমকি হিসেবে দেখা দিতে পারে এমন সাতটি পাকিস্তানি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব কোম্পানি পারমাণবিক বাণিজ্যের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হয়েছে।

এটাকে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) যুক্ত হতে পাকিস্তানের উচ্চাকাঙ্ক্ষায় বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।-খবর ডন অনলাইনের।

এনএসজিভুক্ত দেশগুলো পারমাণবিক চুল্লিতে বিদীর্ণ করা যায় এমন পদার্থ ও পারমাণবিক প্রযুক্তির ব্যবসা করতে পারবে। ১৯৭৪ সালে ভারত পরমাণু বোমা পরীক্ষা চালালে ৪৮টি দেশ মিলে এনএসজি গঠন করেছিল।

পাকিস্তানকে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্রের অনেকগুলো সিদ্ধান্তের মধ্যে এটি অন্যতম। যুক্তরাষ্ট্রের শিল্প ও নিরাপত্তা ব্যুরো এই সাত পাকিস্তানি কোম্পানির তালিকা তৈরি করেছে।

সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা স্বার্থ বিরোধী তৎপরতায় এই সাত কোম্পানি যুক্তিযুক্তভাবে জড়িত কিংবা জড়িত হতে যাচ্ছে বা মারাত্মক ঝুঁকি তৈরি করতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টার চলতি সপ্তাহে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এমন ২৩ কোম্পানির একটি তালিকা প্রকাশ করেছে। পাকিস্তানি কোম্পানি ছাড়াও তাতে দক্ষিণ সুদানের ১৫টি ও সিঙ্গাপুরের একটি কোম্পানি রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...