Current date Sep 7, 2026
বাংলাদেশ

দুর্নীতিবাজরা অনেক বেশি ধূর্ত ও শক্তিশালী : দুদক চেয়ারম্যান

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতিবাজরা ধূর্ত, শক্তিশালী ও প্রভাবশালী বলে মন্তব্য করে তাদের ধরতে সবার সম্মিলিত সহযোগিতা চেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার সকালে দুদকের প্রধান কার্যালয়ের সামনে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’ উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতিবাজরা অনেক বেশি ধূর্ত ও শক্তিশালী; অনেক প্রভাবশালীও বটে। একটি সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষে এদেরকে ধরা সম্ভব না।

“প্রতিষ্ঠানকে সবাই মিলে সাহায্য সহযোগিতা না করলে এটা অসম্ভব ব্যাপার। দুর্নীতির রাহুগ্রাস থেকে দেশকে মুক্ত করতে; দুর্নীতির লাগাম টানতে সবাই মিলে ঐক্যবদ্ধ শক্ত অবস্থান নিতে হবে।”

স্বাধীনতা দিবসে সব সামাজিক, রাজনৈতিক শক্তি ও সংগঠনকে একত্রিত হয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিজ্ঞা করার আহ্বান জানান দুদক চেয়ারম্যান।
দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদকের একার পক্ষে লড়াই করে সফল না হওয়ার বিষয়ে ব্যাখ্যা দেন ইকবাল।

“এই দুর্নীতি দমন কমিশনের একহাজার ৭৩ জন লোক নিয়ে একা ১৬ কোটি মানুষের দেশ থেকে দুর্নীতি প্রতিরোধ অসম্ভব। এটি কেউ যদি আশা করেন তাহলে ভুল হবে।”

উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে দুর্নীতির লাগাম টেনে ধরার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ইকবাল মাহমুদ।

“আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে যাচ্ছি, কিন্তু এই জন্য আমাদের অপেক্ষা করতে হবে। উন্নয়নকে আমাদের টেকসই করতে হবে। এটাকে টেকসই করতে হলে অর্থনৈতিক দিকে যে অর্জন আমরা করেছি, সেই অর্জন যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে।“

তিনি বলেন, “উন্নয়নের সাথে সাথে দুর্নীতি একই সঙ্গে যায় আমরা জানি, কিন্তু এটির লাগাম যদি টেনে না ধরতে পারি তাহলে আরও ছয় বা নয় বছর অপেক্ষা করতে হবে উন্নয়নশীল।”

‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি‘ প্রতিপাদ্য নিয়ে সকালে জাতীয় ও কমিশনের পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন করেন চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

এরপর কমিশনের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে দুর্নীতিবিরোধী ব্যাঙ্গাত্মক কার্টুন ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। সোমবার থেকে ১ এপ্রিল পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে দুদক কমিশনার নাসিরউদ্দিন আহমেদ ও এএফএম আমিনুল ইসলামসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর দুদক কর্মকর্তারা সাভারে জাতীয় স্মৃতি সৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...