Current date Sep 7, 2026
রাজনীতি

‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়’

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৪৭ বছর পর অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা স্বাধীনতা দিবস পালন করছি। যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সরকার সেই চেতনা ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়।

আজ মঙ্গলবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে স্বাধীনতা র‌্যালি উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। পার্লামেন্টে ভেঙে দিতে হবে। নতুবা দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি আরো বলেন, এ সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। এদেশের মানুষ শান্তি চায়, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। এ সংগ্রাম অব্যাহত থাকবে।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি বলেন, বেগম জিয়াকে মুক্ত করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে দলের নেতাকর্মীদের পাশাপাশি দেশের সর্বস্তরের জনগণকে রাজপথে নেমে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...