Current date Sep 7, 2026
বিনোদন

কলকাতার চলচ্চিত্রে ইমন

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : কলকাতার একটি ফিচারধর্মী চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের চিত্রনায়ক মামনুন হাসান ইমন। আর এই চলচ্চিত্রটিতে ইমনের বিপরীতে অভিনয় করবেন কলকাতার সায়নি ঘোষ। ‘সিনেমার পর্দার সব চরিত্র কাল্পনিক’ নামের এই ফিচার ছবিটির ব্যাপ্তিকাল ৬০ মিনিট। বিষয়টি ইমন নিজেই নিশ্চিত করেছেন।

এর আগে সেখানকার বিজ্ঞাপনে কাজ করেছিলেন ইমন। ইমন বলেন, ৫ এপ্রিল কলকাতা যাচ্ছি। একদিন গ্রুমিং করে ৬ থেকে ১২ এপ্রিল সেখানে শুটিং হবে। কলকাতার প্রযোজক তপন দাদার সাথে পরিচয় ছিল। তার মাধ্যমে কৃষ আমার সাথে যোগাযোগ করে। আমার অভিনীত লালটিপ ও গহীন অরণ্যে এই ছবি দেখে আমাকে পছন্দ করেন। তারপর সবকিছু জেনে কাজটি করতে রাজি হই।

ইমন-সায়নি ঘোষ ছাড়াও অভিনয় করবেন কলকাতার অভিনেতা বিশ্বজিৎ। সায়নি ঘোষ কলকাতার সিনেমায় এ প্রজন্মের পরিচিত মুখ। শত্রু, কানামাছি, মায়ের বিয়ে ইত্যাদি ছাড়াও বেশকিছু সিনেমার অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...