Current date Sep 7, 2026
বিনোদন

শুটিংয়ে ফিরলেন ঊর্মিলা

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : অসুস্থতা সত্ত্বেও শুটিংয়ে ফিরতে হয়েছে ঊর্মিলা শ্রাবন্তী করকে। কিডনিজনিত সমস্যার কারণে পরপর দুটি অস্ত্রোপচার করা হয়েছিল তার শরীরে। এখনও সেই ক্ষতও শুকায়নি ভালো করে। ডাক্তারের পরামর্শ ছিল এক মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে। কিন্তু এরমধ্যেই তিনি শুরু করলেন শুটিং।

এ প্রসঙ্গে ঊর্মিলা জানান, সহশিল্পীর সিডিউল কোনোভাবে পরিবর্তনের উপায় না থাকায় অনেকটা বাধ্য হয়েই একটি নাটকের শুটিং করতে হয়েছে তাকে। এ নাটকে তার সহশিল্পী ছিলেন আফরান নিশো। বাধ্য হয়ে একটি নাটকে শুটিং করলেও নিজের বিশ্রামকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না এ অভিনেত্রী।

গতকাল মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘অভিনয় শিল্পী সংঘ’ আয়োজিত এক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন তিনি। আবার চলতি সপ্তাহেই গোলাম সোহরাব দোদুলের নির্দেশনায় একটি পহেলা বৈশাখের নাটকের শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে উর্মিলা বলেন, ‘ডাক্তারের নির্দেশ আছে বিশ্রামে থাকার। কিন্তু দায়িত্ববোধের জায়গা থেকে কিছু কাজ কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না। তাই অনেকটা বাধ্য হয়েই আমাকে শুটিং করতে হয়েছে। তাছাড়া আমি চাই না আমার জন্য কারও কোনো ক্ষতি হোক।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...