Current date Sep 7, 2026
বাংলাদেশ

প্রেমের টানে ফিলিপাইনের তরুণী ফুলবাড়ীতে

URL copied
Share URL copied

কুড়িগ্রাম প্রতিনিধি : প্রেমিকের টানে সিঙ্গাপুর থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছুটে এসেছেন ফিলিপাইনের এক তরুণী। তাঁর প্রেমিক রুবেল আহমেদের বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মাঠেরপাড় গ্রামে। ইয়াসমিন নামের ফিলিপাইনের ওই তরুণী গত সোমবার রুবেলের বাড়িতে আসেন।

গতকাল বুধবার বিকেলে রুবেল আহমেদের বাড়িতে গিয়ে দেখা গেছে, ফিলিপাইনের ওই তরুণীকে দেখতে সেখানে হাজির শিশু-কিশোরসহ কয়েক শ নারী-পুরুষ।

রুবেল আহমেদ জানান, তিনি সিঙ্গাপুরে একটি গ্লাস কোম্পানিতে কর্মরত রয়েছেন। সেখানে তাঁর সঙ্গে ফিলিপাইনের মেয়ে ইয়াসমিনের পরিচয় হয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রুবেল ১০ বছর ধরে সিঙ্গাপুরে থাকেন। ৫ বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক চলছে। সম্প্রতি রুবেল ছুটিতে বাংলাদেশে আসেন। দীর্ঘ পাঁচ মাস দেখা না হওয়ায় ইয়াসমিন বাংলাদেশে তাঁর কাছে চলে এসেছেন।

রুবেল আহমেদ জানান, ইয়াসমিন তাঁর বাড়িতে আসার পর পরিবারের লোকজন বিষয়টি শুনে তাঁদের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন। তাঁরা ঢাকায় একটি আদালতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বাকিটা জীবন তাঁরা এক সঙ্গে কাটাতে চান।

রুবেলের বাবা বেলাল হোসেন বলেন, ‘আমি কৃষক মানুষ। ছেলের ভালোই আমার ভালো। তারা যেহেতু একজন আর একজনকে পছন্দ করে, সে জন্য তাদের সুখের কথা চিন্তা করে আমরা তাদের সম্পর্ক মেনে নিয়ে কোর্টের মাধ্যমে তাদের বিয়ে দিয়েছি। বাড়িতে অনুষ্ঠানের মাধ্যমেই এলাকাবাসী ও আত্মীয়-স্বজনদের বউ ভাত খাওয়ানো হয়েছে। সবাই আমার ছেলে ও ছেলের নতুন বউয়ের জন্য দোয়া করবেন, যেন ভালো থাকে।’

রুবেলের চাচা আবদুল খালেক জানান, বাড়িতে বউভাতের আয়োজন করা হয়েছে। এক সপ্তাহ পর নতুন এই দম্পতি আবার সিঙ্গাপুরে তাদের কর্মস্থলে ফিরে যাবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...