Current date Sep 7, 2026
বিনোদন

আমিরের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন ফাতিমা, চিন্তায় ক্যাটরিনা!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা আমির খানের ‘থাগস অব হিন্দুস্থান’ সিনেমাটি আগামী দিওয়ালিতে মুক্তি পাবে। কিন্তু, মুক্তির আগেই অমিতাভ বচ্চন এবং আমির খানের সিনেমা নিয়ে জলঘোলা শুরু হয়েছে। কখনও শুটিংয়ের সেট থেকে ভাইরাল হচ্ছে ক্যাটরিনা কাইফের ‘ফার্স্ট লুক’ আবার কখনও শুটিংয়ের সেটে অসুস্থ হয়ে পড়ছেন অমিতাভ বচ্চন। সবকিছু মিলিয়ে মুক্তির আগে থেকেই বক্স অফিসে আলোচনার কেন্দ্রে উঠে আসতে শুরু করেছে ছবিটি। কিন্তু, এবার নাকি শুটিংয়ের সময় থেকেই ভয়ে ভয়ে রয়েছেন ক্যাটরিনা কাইফ।

রিপোর্টে প্রকাশ, আমির খানের সঙ্গে ফাতিমা সানা শেখের সখ্যতা নাকি দিনের পর দিন বাড়ছে। থাগস অব হিন্দুস্তানের সেটেও নাকি ফাতিমার সঙ্গে আমির খানের সখ্যতা নিয়ে চিন্তায় রয়েছেন ক্যাটরিনা কাইফ। সালমান খানের সাবেক প্রেমিকার আশঙ্কা, ফাতিমার সঙ্গে যেভাবে আমির খানের সখ্যতা বাড়ছে, তাতে সিনেমায় তাঁর চরিত্রের উপর প্রভাব পড়তে পারে। সেই আশঙ্কা থেকেই নাকি যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন ক্যাটরিনা।

যদিও ফাতিমা কেন, অন্য কোনও অভিনেতার জন্য কোনওভাবেই তাঁর চরিত্রের পরিবর্তন করা হবে না। তাঁর চরিত্রের সঙ্গে যাতে কোনও কাটছাট না করা হয়, সেদিকে খেয়াল রাখা হবে বলেও ক্যাটরিনাকে আশ্বস্ত করেছেন আদিত্য চোপড়া।

এদিকে শুধু ক্যাটরিনা কাইফই নন, আমিরের সঙ্গে ফাতিমা সানা শেখের সম্পর্ক নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। শুধু তাই নয়, ফাতিমার সঙ্গে আমিরের সম্পর্ক নিয়ে স্ত্রী কিরণ রাও-এর সঙ্গেও তাঁর দূরত্ব তৈরি হচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...