Current date Sep 7, 2026
বাংলাদেশ

ঘাটাইলে ইউপি নির্বাচনে পুলিশের গুলিতে নিহত ১

URL copied
Share URL copied

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। ভোট নেওয়া শুরু হওয়ার আগে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় এ ঘটনা ঘটে। এতে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের তিনটি উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোট গ্রহণ চলছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শতাধিক দুষ্কৃতকারী সাগরদীঘি ইউনিয়নের সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করে সিল মারার চেষ্টা চালায়। এ সময় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সালাউদ্দিনের নির্দেশে পুলিশ ১২টি গুলি ছোড়ে। এতে একজন মারা গেছে বলে শুনেছি।’

স্থানীয় সূত্র জানায়, নিহত ব্যক্তির নাম মালেক মিয়া। তিনি গুপ্ত বৃন্দাবন গ্রামের নেছার আলীর ছেলে। তাঁর লাশ পার্শ্ববর্তী এলাকা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাহালাগাঁওয়ে পাওয়া যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কাহালগাঁও যাচ্ছে।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে সাগরদীঘি ইউপির আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান হেকমত শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের ছোড়া গুলিতে মালেক মিয়া মারা যান। সন্ত্রাসীরা ব্যালট পেপার ছিনতাই চেষ্টা চালাচ্ছিল। নিহত ব্যক্তি সংরক্ষিত নারী আসনের প্রার্থী বুলবুলি বেগমের দেবর।

যেসব এলাকায় নির্বাচন হচ্ছে, সেগুলো হলো কালিহাতীর এলেঙ্গা পৌরসভা ও বাংড়া ইউনিয়ন, ঘাটাইল উপজেলার সাগরদীঘি, ধলাপাড়া, সন্ধানপুর, সংগ্রামপুর, রসুলপুর ও লক্ষিন্দর ইউনিয়ন এবং টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...