Current date Jul 23, 2026
বিশ্ব

ট্রাম্পের নগ্ন মূর্তি নিলামে উঠছে

URL copied
Share URL copied
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ নগ্ন মূর্তিটি নিলামে তোলা হচ্ছে। জুলিয়েনস অকশনের পক্ষ থেকে এই নিলামের কথা ঘোষণা করা হয়েছে। নিলামে মূর্তিটির অন্তত ৩০ হাজার ডলার দাম উঠবে বলে মনে করা হচ্ছে।

নিউ জার্সির জুলিয়েন’স অকশন হাউসে আগামী ২ মে এই নিলাম হবে। এই অকশন হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দ্য এমপেরর হ্যাজ নো বলস’ নামে ট্রাম্পের এই মূর্তির জন্য ৩০ হাজার মার্কিন ডলার দর উঠবে বলে আশা করা হচ্ছে।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিউ ইয়র্ক, স্যান ফ্র্যান্সিসকো, সিটল, ক্লিভল্যান্ড ও লস অ্যাঞ্জলেসে প্রকাশ্যে ট্রাম্পের এই নগ্ন মূর্তিগুলি তৈরি করেন একদল শিল্পী। একটি বাদে সবক’টি মূর্তি ভেঙে ফেলা হয়েছে বা নষ্ট হয়ে গেছে। শেষ মূর্তিটি নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাটি ও সিলিকন দিয়ে তৈরি ওই মূর্তি। এর আগে ২০১৬-র অক্টোবরে এরকম একটি মূর্তি ২২ হাজার ডলারে বিক্রি হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...