Current date Sep 7, 2026
বিনোদন

আলোচিত অভিনেত্রী উর্বশীর প্রতারণার মামলা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বলিউডের সাড়া জাগানো আবেদনময়ী-থ্রিলার সিনেমা ‘হেট স্টোরি’-তে বেশ খোলামেলাভাবে নিজেকে উপস্থাপন করেছেন উর্বশী রাউতেলা। এবার তৈরি হয়েছে এর চতুর্থ পর্ব ‘হেট স্টোরি ফোর’। বিশাল পাণ্ডের এই সিনেমায় একেবারে অন্য চেহারায় সাহসী চরিত্রে দেখা যাবে তাকে। এই পর্যন্ত সবই ঠিক ছিল।

তবে সম্প্রতি একটি উটকো ঝামেলায় জড়িয়ে গেছেন তিনি। তাকে এই ঝামেলায় ফেলতে কেউ একজন তার নামে অনলাইনে একটি পাঁচ তারকা হোটেলে একটি কক্ষ বুকিং করেছেন। আর এ জন্য প্রতারণা, জালিয়াতি এবং তার নামের অপব্যবহারের অভিযোগে রীতিমতো মামলাও দায়ের করেছেন আলোচিত এই নায়িকা।

জানা গেছে, গত মঙ্গলবার একটি বিজ্ঞাপনী সংস্থার সাথে আলোচনা করতে মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার একটি পাঁচ তারকা হোটেলে যান উর্বশী রউতেলা। সেখানেই তিনি জানতে পারেন, পরদিন (বুধবার) তার নামে ওই হোটেলেই একটি রুম বুকড করা রয়েছে। অথচ এ বিষয়ে তিনি কিছুই জানেন না এবং তিনি নিজেও এমন কাজ করেননি।

আরও জানা যায়, এই হোটেল বুকড করতে উর্বশীর আধার কার্ড (রেশন কার্ড) ব্যবহার করা হয়েছে। পরে তিনি দেখেন, যে আধার কার্ডটি ব্যবহার করা হয়েছে, সেটি ভুয়া। আর এর পরই এই প্রতারণাপূর্ণ আচরণের জন্য একটি এফআইআর করার সিদ্ধান্ত নেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে উর্বশী বলেন, আমি আমার নিরাপত্তা সংশ্লিষ্টদের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি। কেউ একজন আমার ছবি ও আধার কার্ডটি এ কাজে ব্যবহার করেন। যদিও ওই আধার কার্ডের নম্বরটি আমার নয়।

বান্দ্রা পুলিশ আইপিসির ৪২০ ধারা ও তথ্যপ্রযুক্তি আইনের একটি বিশেষ ধারায় এফআইআর দায়ের করেছে এবং তদন্ত চলছে বলে জানা গেছে। সূত্র : ডিএনএ

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...