Current date Sep 7, 2026
রাজনীতি

ইউপি নির্বাচনে সব কিছু জেনেও নির্বাচন কমিশন নিশ্চল : রিজভী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের কয়েকটি অঞ্চলে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। নির্বাচন ঘিরে হত্যা, জখম, ভোটকেন্দ্র দখল, জালভোট প্রদান ও ব্যালটবাক্স ছিনতাইয়ের আগের সেই পুরনো রক্তাক্ত ঘটনারই পুনরাবৃত্তি ঘটছে। তবে সব কিছু জেনেও নির্বাচন কমিশন নিশ্চল রয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নির্বাচনগুলোতে আগের মতোই আওয়ামী চেতনার সন্ত্রাস অব্যাহত রয়েছে। ইতিমধ্যে টাঙ্গাইলের কয়েকটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন নাজিরহাট পৌর নির্বাচন কেন্দ্র করে উপজেলা বিএনপির আহ্বায়ক সারোয়ার আলমগীরের বাড়িতে হামলা এবং আহমদিয়া মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে বিএনপির এজেন্টসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এসব জেনেও নির্বাচন কমিশনের নিশ্চল ও নির্বিকার ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি।

টাঙ্গাইল জেলাধীন ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউপি নির্বাচনের বিষয় উল্লেখ করে রিজভী বলেন, সেখানে নির্বাচনের আগের রাতে ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা গুপ্তবিন্দ্যাবন কেন্দ্রে ব্যালট পেপারে সিল মারছিল। এ সময় ইউনিয়ন যুবদলের সহসভাপতি আব্দুল মালেক প্রতিবাদ করলে সন্ত্রাসীরা নির্মমভাবে তাকে গুলি করে হত্যা করে।

আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত কাপুরুষোচিত এই পৈশাচিক ঘটনার বিরুদ্ধে আমি দলের পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...