Current date Sep 7, 2026
খেলা

ডিপিএলে চতুর্থ সেঞ্চুরি তুলে নিলেন আশরাফুল

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আবারও সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল। চলতি আসরে চতুর্থ সেঞ্চুরি করলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। ডানহাতি এই ব্যাটসম্যানের শতকের ওপর ভর করে বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ২৪৬ রান সংগ্রহ করে কলাবাগান ক্রীড়াচক্র।

সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় সেরা পাঁচে উঠে এলেন তিনি।

ঢাকা লিগে আশরাফুলের দল সুপার সিক্সে উঠতে পারেনি। তাই খেলতে হচ্ছে রেলিগেশন পর্যায়ে। বৃহস্পতিবার আশরাফুলের দল বিকেএসপিতে মুখোমুখি হয় অগ্রণী ব্যাংকের। সেখানে আগে ব্যাটিংয়ে নেমে কলাবাগান করে ২৪৬ রান। আশরাফুল ১০৩ রান করে অপরাজিত থাকেন।

২৪৬ রান করতে কলাবাগান হারায় পাঁচ উইকেট। তাদের আরও পাঁচ উইকেট অক্ষত থাকলেও রানের চাকা ছিল মন্থর। এতেই বোঝা যায়, তুলনামূলক কঠিন উইকেটেই সেঞ্চুরি তুলে নিয়েছেন আশরাফুল। কলাবাগানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮২ রান করেন তাইবুর রহমান।

ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাঁচ বছর ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন আশরাফুল। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর প্রিমিয়ার লিগ খেলেন তিনি। কিন্তু তার ব্যাটে তেমন রান ছিল না। ফলে অনেকে মনে করেছিলেন আশরাফুল বোধ হয় আর তার সেরা ব্যাটিং রূপ ফিরে পাবেন না।

কিন্তু গত জাতীয় লিগে এক সেঞ্চুরি করে আশরাফুল সেই শঙ্কা কিছুটা আড়াল করেন। জাতীয় লিগে ঢাকা মেট্রোর হয়ে একটি সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরি করেন তিনি। এরপর প্রিমিয়ার লিগে করলেন চার সেঞ্চুরি। সব মিলিয়ে গত এক বছরে আশরাফুলের সেঞ্চুরি হলো পাঁচটি এবং হাফসেঞ্চুরি দুটি।
সব মিলিয়ে আশরাফুল বুঝিয়ে দিচ্ছেন যে, নিষেধাজ্ঞার অন্ধকারাচ্ছন্ন সময়টা তিনি ফেলে এসেছেন অনেক পেছনে। বুঝিয়ে দিচ্ছেন, ব্যাটের পুরোনো ধার ফিরিয়ে আনার কাজটা তিনি ভালোভাবেই করছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...