Current date Sep 7, 2026
বিশ্ব

সংবিধান সংশোধনের ঘোষণা মিয়ানমারের প্রেসিডেন্টের

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের নবনিযুক্ত প্রেসিডেন্ট উইন মিন্ট সে দেশের সংবিধান পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি বলেন, সেনাবাহিনীর লেখা সংবিধান সংশোধন করবেন। আজ শুক্রবার মিয়ানমারের পার্লামেন্টে দেওয়া উদ্বোধনী ভাষণে এই প্রতিশ্রুতি দেন উইন মিন্ট।

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির ঘনিষ্ঠ সহচর উইন মিন্ট। সামরিক শাসন আমলে তিনি রাজনৈতিক বন্দী ছিলেন। গত বুধবার তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। হঠাৎ করেই প্রেসিডেন্ট থিন কিউ পদত্যাগ করলে মিন্ট প্রেসিডেন্ট হন। ২০১৫ সালে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দীর্ঘ সেনাশাসনের পর অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করে।

অবাধ নির্বাচনে জয় লাভ করলেও সাংবিধানিক বাধার কারণে প্রেসিডেন্ট হতে পারেননি অং সান সু চি। সংবিধান অনুযায়ী, মিয়ানমারের কোনো নাগরিক বিদেশিকে বিয়ে করলে ওই সংবিধানে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না। সু চির স্বামী ব্রিটিশ নাগরিক। তাই তিনি প্রেসিডেন্ট হতে পারেননি।

এমন সমস্যা সমাধানে সু চির জন্য নতুন একটি পদ তৈরি করা হয়। নাম দেওয়া হয় স্টেট কাউন্সেলর। এতে বলা হয়, তিনি প্রেসিডেন্টেরও ওপরে।

নতুন প্রেসিডেন্ট উইন মিন্ট সোজা কথার মানুষ হিসেবে পরিচিত। আজ পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনেও সংবিধান পরিবর্তনের কথা বলে তার সহজাত অবস্থানের জানান দিলেন। তিনি বলেন, তার কাজ হবে আইনের শাসন প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য পুনঃস্থাপন এবং সংবিধান সংশোধন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...