Current date Jul 24, 2026
বাংলাদেশ

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৮

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের মকসুদপুরে একটি নৈশ বাস রাস্তার পাশে খাদে পড়ে ৮জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩০জন। রবিবার ভোর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম হতাহতের এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহনের বাসটি বরইতলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। আহত হন আরো ৩০জন।

আহতদের মধ্যে দিপন বিশ্বাস (২৮)সহ দুইজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায় । ঘটনাস্থলে নিহত ছয় জনের মধ্যে তিনজনের জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-বরগুনার হাসান মিয়া (২৫), ঝালকাঠির অসিম মাঝি (৩৫) ও বরগুনা আমতলীর নাজির গাজী(৩৫)। বাকিদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা কাজে করছে। আহত যাত্রীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...