Current date Sep 7, 2026
বিনোদন

দীপিকাকে হারিয়ে সাফল্যের নতুন আসনে টাইগার শ্রফ

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : গত শুক্রবার মুক্তি পেতেই হইচই ফেলে দিল টাইগার শ্রফের ছবি ‘বাঘি-২’। চলতি বছরের অন্যতম বিতর্কিত ছবি ‘পদ্মাবত’ এখনও পর্যন্ত প্রথম দিনের কালেকশনে ছিল সেরা। সেই ছবিকে শীর্ষস্থান থেকে সরিয়ে এবার এক নম্বরে টাইগার শ্রফের ‘বাঘি-২’।

মুক্তির ২৪ ঘন্টার মধ্যেই ‘বাঘি ২’-এর মোট আয় ২৫ কোটি টাকা। এমনই তথ্য প্রকাশ পেয়েছে প্রখ্যাত চলচিত্র সমালচক তরণ আদর্শের টুইটে। অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’, অজয় দেবগণের ‘রেড’, দীপিকা পাড়ুকোনের ‘পদ্মাবত’ ছবির প্রথম দিনের আয়কে পিছনে ফেলে দিয়েছে টাইগার শ্রফ এবং দিশা পাটানির এই ছবি।

তরণের টুইট অনুযায়ী, হিন্দি, তেলুগু এবং তামিল, এই তিনটি ভাষায় মুক্তি পাওয়ার পরে ‘পদ্মাবত’ ছবির প্রথম দিনের আয় ছিল ২৪ কোটি। ২০১৮ সালের বাণিজ্যিক ভাবে সফল ছবির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই ছবি। ১০.২৬ কোটি এবং ১০.০৪ কোটি আয় করে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল যথাক্রমে ‘প্যাডম্যান’ এবং ‘রেড’।

তবে এ সবই প্রথম দিনের অঙ্ক। আপাতত যে দুরন্ত দৌড়ে সকলকে চমকে দিয়েছে ‘বাঘি ২’, কত সময় ধরে সেটা চলতে থাকে সেটাই আপাতত দেখার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...