Current date Sep 7, 2026
খেলা

ওয়ার্নারকে নিয়ে মুস্তাফিজের আবেগঘন টুইট

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বল টেম্পারিং কেলেঙ্কারিতে পুড়ছে পুরো অস্ট্রেলিয়া টিম। বিশ্বজুড়ে চলছে তীব্র সমালোচনা। এরই মধ্যে এক বছরের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা পেয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। স্টিভ স্মিথও পেয়েছেন একই শাস্তি। অধিনায়কত্ব ছাড়তে হয়েছে স্মিথকে, আর সহ-অধিনায়কত্ব ছেড়েছেন ডেভিড ওয়ার্নার।

সেই ধারাবাহিকতায় আসন্ন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতেও দেখা যাবে না ডেভিড ওয়ার্নারকে। ভারতের মাটিতে উঠবে না ‘ওয়ার্নার ঝড়’। তবে আইপিএলে ওয়ার্নারের অনুপস্থিতি নিয়ে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের আক্ষেপটা যেন একটু বেশিই। কারণটাও অবশ্য বেশ যৌক্তিক। নিজের প্রথম আইপিএলে ডেভিড ওয়ার্নারকেই সবচেয়ে কাছে পেয়েছিলেন এই কাটার মাস্টার। ডেভিড ওয়ার্নারই ছিলেন তার প্রধান পরামর্শক।

তাই প্রিয় সতীর্থের এমন কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়াতে ভুলেননি এই টাইগার পেসার। মুস্তাফিজ কাল টুইট করে জানালেন, তিনি ওয়ার্নারের পাশেই আছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...