Current date Sep 7, 2026
বাংলাদেশ

জালে সাড়ে ৭ মণ ওজনের মাছ!

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : মেঘনা নদীতে জেলেদের জালে সাড়ে ৭ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে।

ভোলার চরফ্যাশন উপজেলাসংলগ্ন মেঘনা নদীতে গত শুক্রবার রাতে মাছটি ধরা পড়ে। আজ রোববার বরিশাল নগরের পোর্ট রোডে এনে মাছটি কেটে ভাগ দিয়ে বিক্রি করা হয়।

বেলা ১১টার দিকে মাছটি কাটা হয়। প্রতি ভাগ মাছ ৫০০ টাকা করে বিক্রি করেন পোর্ট রোডের মাছ ব্যবসায়ী মাসুম ব্যাপারী।

মাছটি কাটার আগে উৎসুক লোকজন নগরের পোর্ট রোডের পাইকারি মাছ বাজারে ভিড় করেন। তার আগে বিশাল আকৃতির মাছটি রং-বেরঙের জরি-ফিতা দিয়ে সাজিয়ে ভ্যানে করে নগরের বিভিন্ন এলাকায় প্রদর্শন করা হয়।

মাছ ব্যবসায়ী মাসুম ব্যাপারী বলেন, মাছটির ওজন প্রায় সাড়ে ৭ মণ। শুক্রবার রাতে চরফ্যাশন উপজেলাসংলগ্ন মেঘনা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। কয়েক ঘণ্টা চেষ্টা করে মাছটি কিনারে তোলেন জেলেরা। গতকাল শনিবার মাছটি বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন জেলেরা। তাঁদের কাছ থেকে তিনি মাছটি কিনে রাখেন।

মাছটি কত টাকায় কিনেছেন, তা জানাননি মাসুম ব্যাপারী।

বরিশাল জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, এই মাছ দৈর্ঘ্যে সর্বোচ্চ ২০০ সেন্টিমিটার পর্যন্ত হয়। মেঘনায় ধরা পড়া মাছটির দৈর্ঘ্য প্রায় ১৬০ সেন্টিমিটার। লেজের দৈর্ঘ্য ৮৫ সেন্টিমিটার।

বরিশাল জেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা বিমল চন্দ্র দাস, মাছটি স্থানীয়ভাবে শাপলাপাতা, হাউস, সানকুস, চিত্রা হাউস প্রভৃতি নামে পরিচিত। এই মাছ মূলত উপকূলীয় অগভীর নদী, হ্রদ, শ্বাসমূলীয় বনাঞ্চল ও কখনো কখনো স্বাদু পানিতে পাওয়া যায়।

বিমল চন্দ্র দাস বলেন, এটি সংকটাপন্ন মাছের তালিকাভুক্ত। এই অঞ্চলে এর আগে কখনো এত বড় আকারের মাছ পাওয়ার তথ্য মেলেনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...