Current date Jul 24, 2026
বাংলাদেশ

পানিতে ঝাঁপ দিয়ে রক্ষা হলো না মাদক বিক্রেতার, নারীসহ দুইজনের জেল

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ফেনী রেল স্টেশনের মাদক ব্যবসার একাংশ অনেকদিন ধরেই নিয়ন্ত্রণ করে আসছে মাদক-সম্রাজ্ঞী পারুল আক্তার ওরফে বেরাজনী ও তার স্বামী সোহেল ওরফে কালু । আজ রবিবার দুপুরে ফেনী রেল স্টেশনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় কালুর কাছ থেকে ৫ কেজি গাঁজা, বেরাজনীর কাছ থেকে ৫ কেজি গাঁজা ও মোশাররফ হোসেন (৬৫) এর কাছ থেকে ৬ কেজি গাঁজা ও ৪ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। আদালত সোহেল ওরফে কালুকে (২৮) দুই (২) বছর ও পারুল আক্তার ওরফে বেরাজনীকে (৩৫) দুই (২) বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

মোশাররফ হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। অভিযানের শুরুতেই পুকুরে ঝাঁপিয়ে পড়েন কালু। পরবর্তীতে পানিতে লাফ দিয়ে মোবাইল কোর্ট টিম ধরে ফেলে কালুকে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান, জি আর পি উপ-পরিদর্শক আবদুল আলীম ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...