Current date Sep 7, 2026
বাংলাদেশ

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি হবে না এবং এসব পণ্যের দামও বাড়বে না। এছাড়া বিশ্ববাজারে দাম বৃদ্ধি ও ডলারের দাম বাড়ার কোনো প্রভাব বাংলাদেশের বাজারে পড়বে না।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ দেশজ উৎপাদনের পাশাপাশি আমদানির ওপর নির্ভর করে। রমজানে নিত্যপণ্যের যে চাহিদা দেশে আছে, তার চেয়ে বেশি আমদানি হয়েছে।

তোফায়েল আহমেদ আরও বলেন, ‘চাল, আটা, চিনি, ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, খেজুর এইগুলো সবকিছুই আমাদের পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। তবে সংকট সৃষ্টির কোনো আশঙ্কা দেখছি না।’

তোফায়েল বলেন, সরকার ব্যবসায়ীদের সঙ্গে ‘বন্ধুসুলভ’ সম্পর্ক রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চায়। জোর করে কখনও কিছু অর্জন করা যায় না।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিয়মিতভাবে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের মাধ্যমে বাজার তদারক করা হয়। দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল, বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্যের হ্রাস-বৃদ্ধির প্রবণতা পর্যবেক্ষণ করা হয়। ফলে আমাদের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ থাকবে যাতে এ বছর রমজানে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি না হয়।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী বলেন, আপনারাও রোজাদার ভাইদের প্রতি সহানুভূতিশীল হোন, আমাদের ধর্মেও এ ধরনের নির্দেশনা রয়েছে। আপনাদের পক্ষ থেকে রোজাদার ভাইদের জন্য যতটুকু করার তা করার চেষ্টা করবেন।

চাঁদ দেখা সাপক্ষে আগামী ১৭ মে থেকে বাংলাদেশে রোজা শুরু হতে পারে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...