Current date Sep 7, 2026
বিনোদন

চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফের ৩ মাসের কারাদণ্ড

URL copied
Share URL copied

আদালত প্রতিবেদক : চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে চেক ডিজঅনারের একটি মামলায় ৩ মাসের কারাদণ্ড এবং এক লাখ ৬৭ হাজার টাকা জরিমানার রায় দিয়েছে আদালত।

আজ সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. ইমান আলী শেখ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিনেতা আহমেদ শরীফ আদালতে অনুপস্থিত ছিলেন। তাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আহমেদ শরীফের কর্তৃক দেওয়া এক লাখ ৬৭ হাজার টাকার চেক তার ব্যাংক হিসাবে পর্যান্ত টাকা না থাকায় ডিজঅনার হওয়ায় ব্যবসায়ী মোশারফ হোসেন সুমন ২০১৫ সালের ৫ মার্চ মামলাটি দায়ের করেন। মামলা করার আগে ২০১৪ সালের ৫ জুন বাদী আহমেদ শরীফকে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়।

বাদী মোশারফ হোসেন জানান, আসামি আহমেদ শরীফ বাদীর কাছ থেকে টয়োটা ব্রান্ডের একটি প্রাইভেটকার ৫ লাখ ১০ হাজার টাকায় ক্রয় করেন। উক্ত টাকার মধ্যে এক লাখ ৬৭ হাজার টাকা পরিশোধের জন্য একটি চেক প্রদান প্রদান করেন। যা ডিজঅনার হওয়ায় তিনি মামলাটি দায়ের করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...