Current date Sep 7, 2026
খেলা

আইপিএল খেলতে ভারতে সাকিব

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে ভারত গেছেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান। দলে যোগ দিতে আজ সোমবার বিকেল ৫টা ২০ মিনিটের ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

অন্যদিকে ভাষাগত সমস্যার কারণে খেলতে সমস্যা হওয়ায় কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে সহযোগিতা করতে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন তামিম ইকবালের ভাই ক্রিকেটার নাফিস ইকবাল। মোস্তাফিজের ইংরেজি ভাষার সহযোগিতার জন্য নাসিফকে উড়িয়ে নিচ্ছেন মুম্বাই কোচ জয়াবার্ধন। আজ সোমবার ভারতের উদ্দেশ্যে সফর শুরু করেছেন তিনিও।

আইপিএলের ১১তম আসরের পর্দা উঠছে আগামী ৭ এপ্রিল। সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম ম্যাচ হবে আগামী ৯ এপ্রিল রাজস্থানের বিপক্ষে। এই ম্যাচেই হয়তো দেখা যেতে পারে বাংলাদেশের ক্রিকেট আইকন সাকিবকে। সানরাইজার্সে এর আগে খেলেছেন কাটার মাস্টার ‌‘দ্য ফিজ’। আইপিএলের অভিষেক পর থেকে টানা দুই আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন তিনি।

আইপিএলে বিগত সাত বছর ধরে শাহরুখের কলকাতা নাইট রাউডার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। সাত বছর পরে এবার নতুন দলে খেলবেন এই তারকা। সানরাইজার্স হায়দ্রাবাদ ২ কোটি রুপিতে নিজেদের দলে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।
অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্সে গিয়ে ভাষাগত সমস্যায় পড়তে হয় মোস্তাফিজকে। দলের সতীর্থদের সঙ্গে ভাব বিনিময় করতে ব্যর্থ হওয়ায় নাফিস ইকবালের স্মরণাপন্ন হয় মুম্বাই ইন্ডিয়ান্স।

মুম্বাইতে যাওয়ার বিষয়ে নাফিস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘কাজ এবং অভিজ্ঞতা মাত্র শুরু হলো।’ তার পাশে লিখেছেন ‘মুম্বাই ইন্ডিয়ান্স’।

তার এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কমেন্টে বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, শুভকামনা বন্ধু। এটি অনেক ভালো সুযোগ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...