Current date Jul 23, 2026
বিশ্ব

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে খ্রিস্টান পরিবারের ৪ সদস্য নিহত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে খ্রিস্টান সম্প্রদায়ের এক পরিবারের চার সদস্যকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উদযাপনের একদিন পরেই গতকাল সোমবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আলী মারদান বার্তা সংস্থা আলজাজিরাকে জানান, এ হামলায় খ্রিস্টান ধর্মাবলম্বী ওই পরিবারের চার সদস্য নিহত ও একজন আহত হয়েছেন।

নিহত পরিবারের পরিচিত তারিক মাসিহ জানান, ইস্টার সানডে উদযাপন করার জন্য ওই পরিবার পাঞ্জাব প্রদেশ থেকে কোয়েটা শহরে আত্মীয়ের বাসায় বেড়াতে আসে। রাতের খাবার শেষে তাঁরা যখন বাজারের উদ্দেশে বের হন, তখনই এ হামলার ঘটনা ঘটে।

এখনো এ হামলায় দায় কেউ স্বীকার করেননি। তবে ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ হামলা ঘটতে পারে বলেও জানিয়েছে পুলিশ।

পাকিস্তানের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে প্রায়ই হামলা চালানো হয়। ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইএস ও তালেবান দেশটিতে শরিয়াহ আইন প্রতিষ্ঠার নামে এসব হামলা চালায়।

এর আগে গত বছরের ডিসেম্বরে বড়দিন উৎসবের আগে কোয়েটা শহরে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...