Current date Sep 7, 2026
বিনোদন

একই মঞ্চে শাহরুখ ও সালমান

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বলিউডের খান সাম্রাজ্যের দুই অধিপতি শাহরুখ খান ও সালমান খানকে শেষবারের মতো একই মঞ্চে দেখা গিয়েছিল ‘টিউবলাইট’ ছবিতে। যেখানে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। এবার ভূমিকা উল্টে গেছে। শাহরুখের আসন্ন ‘জিরো’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সালমান। ইন্ডিয়া টুডের খবরে প্রকাশ, ‘জিরো’ ছবির একটি গানের দৃশ্যে একই মঞ্চে দেখা যাবে শাহরুখ-সালমানকে।

তবে গুঞ্জন উঠেছিল, শাহরুখ-সালমানের সঙ্গে মঞ্চে থাকবেন ক্যাটরিনা কাইফ। কিন্তু ছবিটির একটি সূত্র জানাচ্ছে, সে গানে ক্যাটরিনার কোনো উপস্থিতি নেই। শুধু শাহরুখ-সালমানই মঞ্চজুড়ে থাকছেন। ছবিটির সূত্র জানায়, ‘ছবির একটি গানের দৃশ্যের শুটিং শেষ হয়েছে। গুজব উঠেছে, সে গানে শাহরুখ-সালমানের সঙ্গে তাল মিলিয়েছেন ক্যাটরিনা। কিন্তু এটি সত্য নয়। মঞ্চজুড়ে শুধু শাহরুখ-সালমানই ছিলেন।’

সূত্রটি আরো জানায়, ‘ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে ক্যাটরিনার ভক্ত হিসেবে। যেখানে সালমান খান একজন চলচ্চিত্র তারকার ভূমিকায় অভিনয় করবেন। গানটির গোটা দৃশ্যটি নৃত্য পরিচালনায় শাহরুখ ও সালমানকেই মঞ্চে দেখা গেছে। এরই মধ্যে গানটি তৈরি হয়ে গেছে। গানটির চূড়ান্ত ফল দেখে সবাই বেশ খুশি।’

শাহরুখ তাঁর সর্বশেষ ছবি ‘যাব হ্যারি মেট সেজাল’ দিয়ে নিজ নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাঁর আসন্ন ছবি নিয়ে একচুলও ছাড় দিতে নারাজ তিনি। তাই তিনি এই ছবিতে ফিরিয়ে এনেছেন ‘যাব তাক হ্যায় জান’ ছবির দুই অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মাকে। এ ছাড়া সালমানের পাশাপাশি ছবির ক্যামিও চরিত্রের তালিকাও দীর্ঘ।

ছবিতে ক্যাটরিনার প্রেমিক হিসেবে থাকছে অভয় দেওল। এ ছাড়া ছবির অন্য একটি গানে শাহরুখের সঙ্গে তাল মেলাতে দেখা যাবে রানি মুখার্জি, আলিয়া ভাট, জুহি চাওলা এবং প্রয়াত শ্রীদেবীকে। ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রায়। প্রযোজনায় রয়েছেন শাহরুখপত্নী গৌরী খান ও আনন্দ এল রায়। বড়দিন সামনে রেখে চলতি বছরের ২১ ডিসেম্বর ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...