Current date Sep 7, 2026
বিনোদন

কেন সালমানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া?

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির মাধ্যমে সবার নজরে আসে সালমান খান ও ঐশ্বরিয়া জুটি। ছবি মুক্তির পরপরই তাঁদের মধ্যকার প্রেমের গুঞ্জন প্রকাশ পায় বলিউডে। এরপর কোনো এক অজানা কারণে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। দুজনে আর নতুন ছবিতে অভিনয় তো দূরে থাক, একে অপরের বিপরীতে ছবিগুলো ফিরিয়ে দিতে শুরু করেন।

বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, বেশ কিছু ছবি যা পরে ব্যবসাসফলের তকমা পেয়েছিল, তা একমাত্র সালমানের কারণেই ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া। এমনকি তখনকার সময়ে অন্য নায়িকাদের স্বপ্নের পরিচালক সুরাজ বারজাতা ও যশ চোপড়ার ছবিও ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া।

‘হাম সাথ সাথ হ্যায়’ দিয়ে শুরু হয় ঐশ্বরিয়ার ফিরিয়ে দেওয়ার যাত্রা। এরপর দুজনেই ছবি ফিরিয়ে দিয়েছেন, পরষ্পরের সঙ্গে কাজ করবেন না বলে। তবে ছবিগুলো ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সালমানের ভূমিকা নাকচ করে দিয়ে ঐশ্বরিয়া বলেন, ‘এটা মানুষ হিসেবে আমার জন্য অসম্ভব ছিল। ছবিগুলোর জন্য সময় বের করা আমার জন্য সম্ভব ছিল না। আমার মনে আছে, কিছু নায়িকা কেঁদেছিল, যখন তারা সুরাজ বারজাতার ছবিতে সুযোগ পায়নি। কিন্তু সুরাজ আমার অবস্থা বুঝেছিলেন। তিনি আমার পেশাদারিত্বকে সম্মান করেছেন। ছবিগুলো ফিরিয়ে দেওয়ার পেছনে তাঁর (সালমান) কোনো ভূমিকা নেই।’ শুধু তাই নয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘মন’-এর মতো বেশ কিছু ছবি ফিরিয়ে দেন দুজনেই।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...