Current date Sep 7, 2026
বিনোদন

এফডিসি-জাজের অনুষ্ঠান বাতিল

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে চলচ্চিত্র দিবস উদযাপন পরিষদ কমিটি ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন অর্থাৎ এফডিসি কর্তৃপক্ষ ও জাজ মাল্টিমিডিয়ার আয়োজিত অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে।

শিল্পী ও দর্শক সংকটের কারণেই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার ব্যবস্থাপক সবুজ।

জাজ মাল্টিমিডিয়ার আয়োজিত অনুষ্ঠানে আজ মঙ্গলবার উপস্থিত ছিলেন চারজন শিল্পী। তারা হলেন—এটিএম শামসুজ্জামান, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, পুজা চেরী ও চিত্রনায়ক রোশান।

এর আগে সকাল ১০টায় এফডিসির প্রশাসনিক ভবন চত্বরে চলচ্চিত্র দিবসের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ এমপি, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুকুমার রঞ্জন ঘোষ এমপি, তথ্য সচিব আবদুল মালেক ও বিএফডিসির ব্যবস্থপনা পরিচালক (এমডি) মো. আমির হোসেন।

জানা গেছে, এ দিবসকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি হিসেবে বরাবরই থেকেছেন নায়করাজ রাজ্জাক। তিনি এখন প্রয়াত হওয়ায় চলচ্চিত্র পরিবার এবার সৈয়দ হাসান ইমামকে সভাপতি করে অনুষ্ঠান পালনের ঘোষণা দেয়। কিন্তু তাতে আপত্তি আসে এফডিসি কর্তৃপক্ষ থেকে।

এজন্য চলচ্চিত্র পরিবার প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রীর দিকে। এছাড়াও ভিনদেশি ছবির প্রতি তথ্যমন্ত্রীর আগ্রহের অভিযোগ তুলে বিএফডিসি ছাড়াই এবার আলাদা আয়োজনে ‘চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি’র ব্যানারে দিবসটি পালন করে চলচ্চিত্র পরিবার।

চলচ্চিত্র পরিবারের পক্ষে সৈয়দ হাসান ইমাম বেলুন ও পায়রা উড়িয়ে তাদের অনুষ্ঠানের উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন—অভিনেতা ফারুক, ইলিয়াস কাঞ্চন, সাইমন সাদিক, জায়েদ খান, পপি প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...