Current date Jul 4, 2026
Lead News

গণভবনে সপরিবারে ব্যাংক মালিকরা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে সময় কাটালেন বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সদস্যরা।

মঙ্গলবার বিকালে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিএবি নেতা ও তাদের সহধর্মিণীরা গণভবনের অনুষ্ঠানে যোগ দেন। বিএবি সভাপতি ও বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

জানা গেছে, গণভবনের সবুজ মাঠে অতিথিদের বসার জায়গা করা হয়। পরিবেশন করা হয় বিভিন্ন পদের খাবার।

বিকাল ৫টার দিকে প্রধানমন্ত্রী মাঠে ঢুকে ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি এক ঘণ্টারও বেশি সময় কাটান তাদের সঙ্গে।

বিএবির সভাপতি নজরুল ইসলাম মজুমদার শুভেচ্ছা বক্তব্য রাখেন। শুভেচ্ছা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় বর্তমান সরকারের সাফল্য গাঁথা জারি গান পরিবেশিত হয়।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...